সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় সাত মাসে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৭২ জন দেখেছেন
আপডেট : October 8, 2021

দীর্ঘ সাত মাস পর করোনায় মৃত্যু ১০ এর নিচে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতি ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৪৫ জনের। এতে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে।

শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল (৭ অক্টোবর) করোনায় ১২ জনের মৃত্যু হয়েছিল। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৬৬৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৩০২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। এদের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ৩ ও রংপুরে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

 


অন্যান্য সংবাদ