শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কমেছে সোনার দাম

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : August 12, 2023

বিশ্ববাজারে মূল্যবান ধাতু সোনার দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৩০ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ কমেছে। সোনার পাশাপাশি রুপা এবং প্লাটিনামের দামও কমেছে।

এর আগে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বাড়লে গত ২০ জুলাই বৈঠক করে বাংলাদেশে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ জুলাই থেকে সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৭৮ টাকা। এর সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯ হাজার টাকার ওপরে।

আরও পড়ুন: লাখ টাকা ছাড়ালো সোনার ভরি

কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করে। সেই সঙ্গে মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ৯ হাজার টাকার ওপরে গুনতে হচ্ছে। দেশের বাজারে এর আগে কখনো এতো বেশি দামে সোনার গহন বিক্রি হয়নি।

 

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাজুস। ভালো মানের সোনার পাশাপাশি বাড়ানো হয় সব ধরনের সোনার দাম।

 

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৮২ হাজার ৪৬৪ এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয় রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর বিশ্ববাজারে সোনার দাম কমতে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৮ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ। এতে সপ্তাহ শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ দশমিক ৫৩ ডলার।

এদিকে রুপার দাম গত এক সপ্তাহে কমেছে ৩ দশমিক ৮৯ শতংশ। এতে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৬৮ ডলার। আর প্লাটিনামের দাম ১ দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১২ দশমিক ৩৩ ডলার।


অন্যান্য সংবাদ