রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কত বছরে উঠে আসবে পদ্মা সেতুর খরচ, জানালেন ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০৫৭ সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণের খরচ উঠে আসবে। সোমবার (২৭ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উপস্থাপন করা হয়। জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী ৩৫ বছরে পদ্মা সেতুর খরচ উঠে আসবে। সেতু দিয়ে চলাচলকারী গাড়ি থেকে টোল আদায়ের মাধ্যমে তা উঠবে।

তিনি বলেন, এ থেকে ১৪০ কিস্তিতে সরকারের দেয়া সব ঋণ পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। তিন মাস পর পর প্রতিটি কিস্তি দেয়া হবে। সে হিসাবে ২০৫৭ সাল নাগাদ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে আসবে।

সরকারি দলের সংসদ সদস্য শামসুল হকের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সমীক্ষা চালানো হয়েছে। এ নিয়ে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


অন্যান্য সংবাদ