রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কক্সবাজারে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গাসহ নিহত ৬

প্রতিনিধি কক্সবাজার / ১০০ জন দেখেছেন
আপডেট : July 27, 2021

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ-ছয়জন। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন এতথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

অন্যদিকে পৃথক পাহাড় ধসে মহেশখালীতে এক কিশোরী নিহত হয়েছে। ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার ভোরের দিকে ছোট মহেশখালী উত্তর সিপাহিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম মোরশেদা আক্তার (১৪)। সে স্থানীয় আনছার হোসেনের মেয়ে।

ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াদ বিন আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অতিবৃষ্টির পানিতে পাহাড় ধসের ঘটনা ঘটে।


অন্যান্য সংবাদ