রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বর্জ্যে মিললো ১০টি স্বর্ণের বার

রিপোর্টারের নাম : / ২০ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ১ কেজি ১৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

মঙ্গলবার (২৬শে জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ট্রলিতে এসব স্বর্ণ পাওয়া যায়।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, ‘বিমানের একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এতে সতর্ক অবস্থান নেয় কাস্টমস। পরে ফ্লাইটের আবর্জনার ট্রলিতে স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬ গ্রাম। আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি টাকা।’

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


অন্যান্য সংবাদ