রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

 ওমান যাচ্ছে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : October 3, 2021

সবশেষ নির্ধারিত সময় রাত পৌনে এগারটায় ওমানের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। এজন্য দলের সব ক্রিকেটার ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রাত আটটার দিকে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন ওমানে ঘূর্ণিঝড় শাহিনের কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার ফ্লাইট স্থগিত করা হয়েছে। তাঁর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবরটি প্রচারও করে।

তবে আধাঘণ্টা পরে বিসিবির লজিস্টিক সাপোর্টের সদস্য ওয়াসিম খান এবং আরও দুয়েকজন কর্মকর্তা জানান, বাংলাদেশ দলের ফ্লাইট রাতে নির্ধারিত সময়েই ছেড়ে যাবে। পরে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও।

ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সাগরের পানি ৫ থেকে ১২ মিটার উচ্চতায় প্রবাহিত হতে পারে। ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানী শহর মাসকাটেরও। এসব কারণেই বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

আগামী ১৭ অক্টোবর ওমানের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম পর্ব। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সেদিনই। মাহমুদউল্লাহর দল আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টায় খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আগামী ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।


অন্যান্য সংবাদ