বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওমরাহ ভিসার আবেদন শুরু

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 14, 2022

চলতি মাসের শেষে নতুন ওমরাহ সিজন শুরু হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

আসছে ৩০ জুলাই থেকে শুরু হবে মহররম মাস। সেদিন থেকে ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা।

সৌদি গেজেটের খবর অনুযায়ী, ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শনে ইচ্ছুক বিশ্বের সব দেশের মুসল্লিরা আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সৌদি মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে জানায়, দেশি এবং বিদেশি উভয় মুসল্লিদের জন্য ৩০ জুলাই তথা পহেলা মহররম থেকে ওমরাহ শুরু হবে। ওমরাহ ভিসা পেতে প্রয়োজনীয় বিষয়ে জানতে https://haj. gov.sa/ar/InternalPages/Umrah এই ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে বিবৃতিতে।

এ ছাড়া ইতমারনা অ্যাপের মাধ্যমে দেশি মুসল্লিরা ওমরাহ’র অনুমতি নিতে পারবেন। ওমরাহ পালন করতে আগ্রহী মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষাসহ অন্যান্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে ওমরাহ’র কার্যক্রম সম্পাদন নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া বিদেশি এজেন্টদের পরিষেবা দেয়ার ক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন বা নিয়মাবলী মানতে হবে তা জানতে মন্ত্রণালয়ের পোর্টালে যোগ্যতা যাচাইয়ের অনুরোধ জমা দিতে হবে। সে জন্য সংশ্লিষ্টদের https://umralicense.haj.gov.sa লিংকে ভিজিট করতে বলা হয়েছে।


অন্যান্য সংবাদ