বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

এসএসসি-এইচএসসির অ্যাসাইনমেন্ট বিষয়ে জরুরি নির্দেশনা জারি : সময় ও নম্বর কমিয়ে নেওয়া হবে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : July 29, 2021

২০২১ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষাবিষয়ক উপ-কমিটি।

গাইডলাইনের আওতায় সবাইকে আনা হলেও আবশ্যিক চতুর্থ বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের বাইরে রাখা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষাবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, কোভিড-১৯-এর কারণে ২০২১ সালের এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এছাড়া আংশিক বিষয়ে অকৃতকার্য অথবা এক-দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী যদি নৈর্বাচনিক বিষয়ে অকৃতকার্য হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীকে তার অকৃতকার্য নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিতে হবে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে না।

আদেশে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের। এর আগে গত সপ্তাহে সংক্ষিপ্ত সিলেবাসে কীভাবে পরীক্ষা নেওয়া হবে সে সংক্রান্ত দিকনির্দেশনা জারি করেছিল আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড।


অন্যান্য সংবাদ