শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এমসিসির সম্মাননা পেলেন মাশরাফি

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : April 6, 2023

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের আইন সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর আগে সর্বপ্রথম পেয়েছিলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বুধবার (৫ এপ্রিল) নতুন করে ১৭ জন ক্রিকেটারকে যুক্ত করেছে এই সংস্থাটি। ক্রিকেট না খেললেও দুজনকে সম্মানসূচক সদস্যপদ দিয়েছে এমসিসি।

এবারে ইংল্যান্ড ও ভারত থেকে পাঁচজন করে সাবেক ক্রিকেটার যুক্ত হয়েছে। এছাড়া জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

এক নজরে দেখে নিন আজীবন সদস্যদের তালিকা-

মেরিসা অ্যাগুইলিয়েরা (ওয়েস্ট ইন্ডিজ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), জেনি গান (ইংল্যান্ড), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), রাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড), ইয়ন মরগান (ইংল্যান্ড), মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), সুরেশ রায়না (ভারত), মিতালি রাজ (ভারত), অ্যামি স্যাটারওয়াট (নিউজিল্যান্ড), অ্যানিয়া স্রুবসোলে (ইংল্যান্ড), যুবরাজ সিং (ভারত), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা) এবং রস টেলর (নিউজিল্যান্ড)।


অন্যান্য সংবাদ