রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এমন পরিস্থিতিতে ডলার মজুত করলেই ব্যবস্থা: ডিবি প্রধান

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 28, 2022

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কেউ অতিরিক্ত ডলার মজুদ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, বর্তমান সময়ে ডলারের এমন মূল্যবৃদ্ধিতে কেউ যদি ডলার মজুদ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি অবৈধভাবে জাল ডলার তৈরি করে, সে তথ্য পেলেও তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

ডিবি প্রধান আরও বলেন, আমরা সব কিছুই মনিটরিং করছি। ডলার মজুদের বিষয়ে আমরা যদি কোন তথ্য পাই বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করা হবে।


অন্যান্য সংবাদ