রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এবার প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৫ পয়সা কমানোর প্রস্তাব

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

এবার প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৫ পয়সা কমানোর প্রস্তাব করা হয়েছে। যেহেতু দেশে জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা করে কমেছে সেহেতু জ্বালানি তেলের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জানা গেছে, নতুন সিদ্ধান্তে কিলোমিটার প্রতি পাঁচ পয়সা করে ভাড়া কমতে পারে।

বুধবার (৩১ আগস্ট) বিআরটিএর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ বিকেলে বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠক ডেকেছে পরিবহন খাতের এই নিয়ন্ত্রক সংস্থাটি। বৈঠকে বাস ভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সূত্র জানিয়েছে, গতকাল বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া কমানোর বিষয়ে একটি সভা হয়। এতে একটি প্রস্তাব প্রায় চূড়ান্ত করে আনা হয়েছে। আজকের বৈঠকের পর সে প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপরই ভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 


অন্যান্য সংবাদ