মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এবছর ১৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ১৩ বাংলাদেশির মৃত্যু হলো। বুধবার (০৬ই জুলাই) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এতথ্য জানানো হয়েছে।

সর্বশেষ যিনি মারা গেছেন তার নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮)। তিনি মারা গেছেন ৪ জুলাই জুন, মক্কায়। আব্দুল মোত্তালিব ওগাঁ জেলার বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর ইঞ০৬৮৬৭১০। এখন পর্যন্ত মারা যাওয়া ১৩ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন, মদিনায় ২ জন।

এদিকে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬০,১৪৬ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

গত ৫ই জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ই জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়। আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট।


অন্যান্য সংবাদ