রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এডিস মশা নিয়ন্ত্রণে রয়েছে: মেয়র তাপস

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 20, 2022

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচালিত কার্যক্রম ডিএসসিসির নগর ভবনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি তদারকি করা হচ্ছে। বুধবার (২০ জুলাই) দুপুরে নিউমার্কেট-গাউসিয়া ফুটওভার ব্রিজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

মেয়র তাপস বলেন, এডিস মশার প্রজনন এবং বিস্তারের এটা ভরা মৌসুম। এজন্য আগেভাগে আমরা নিয়ন্ত্রণ কক্ষ খুলেছি। সেখান থেকে সরাসরি একে তদারকি করছি। যে জায়গায় তথ্য (এডিস মশার প্রজননস্থল সম্পর্কে), (ডেঙ্গু) রোগীর ঠিকানা পাচ্ছি- সেসব স্থানে গিয়ে আমরা প্রথমে উৎসস্থলগুলো ধ্বংস করছি। সকালে লার্ভিসাইডিং করছি এবং বিকেলে পুরো ৩০০ গজ এলাকা নিয়ে ফগিং করছি, যাতে এডিস মশার বিস্তার প্রতিরোধ করতে পারি।

গতবারের তুলনায় এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকের চেয়েও কম উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, আপনারা জেনে খুশি হবেন, গত বছরের এসময় যেই (যত) সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছিল, এবার সেটার অর্ধেকেরও নিচে পাওয়া যাচ্ছে। সুতরাং এডিস মশা নিয়ন্ত্রণে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দিনব্যাপী কার্যক্রমের সুফল পাওয়া আরম্ভ করেছি। এখন পর্যন্ত আমরা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

এর আগে শেখ হাসিনা বার্ন ইউনিট সংলগ্ন রাস্তা পরিদর্শন, বকশীবাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ৎ পরিদর্শন করেন তিনি। যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ৎ পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ