রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এক সপ্তাহে কাবুলে নিহতের সংখ্যা কমপক্ষে ২০ জন : ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক / ৮৬ জন দেখেছেন
আপডেট : August 22, 2021

লোকজনকে সরিয়ে নেওয়ার সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এবং বাইরে গত এক সপ্তাহে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে।

গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ কট্টর ইসলামি গোষ্ঠী তালেবানের হাতে চলে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস কর্মী, নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়ার সময় প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরের সঙ্কট দুর্ভাগ্যজনক। যত তাড়াতাড়ি সম্ভব বিদেশিদের সরিয়ে নেওয়াই আমাদের অগ্রাধিকার।

গত এক সপ্তাহের প্রত্যেকদিনই কাবুলের বিমানবন্দরে দেশ ছাড়তে মরিয়া লোকজনের উপচে পড়া ভীড় দেখা গেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক, দূতাবাসের কর্মী এবং ঝুঁকিপূর্ণ বেসামরিক আফগানদের সরিয়ে নেওয়ার কাজ বাধাগ্রস্ত হয়েছে।

ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, আমাদের সৈন্যরা কাবুল বিমানবন্দরের বাইরের এলাকা থেকে কঠোর দূরত্ব বজায় রেখেছেন; যাতে তালেবানের সঙ্গে কোনও সংঘর্ষ না হয়।

দেশের বিভিন্ন প্রদেশ একে একে দখলের পর গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। কাবুল দখলের মাধ্যমে মার্কিন-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর সঙ্গে দুই দশকের যুদ্ধ শেষে তালেবান আবারও ক্ষমতায় এসেছে।

বিদেশি সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ায় তালেবান তড়িৎগতিতে ক্ষমতায় ফেরার অভিযান শুরু করে চলতি মাসের শুরুর দিকে। তালেবানের অভিযানের মুখে দেশটির ক্ষমতা থেকে বিতাড়িত হন প্রেসিডেন্ট আশরাফ গনি, পালিয়ে যান সংযুক্ত আরব আমিরাতে। আফগান সরকারের পতনের পর তালেবান শিগগিরই সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে।

তালেবান আবারও ক্ষমতায় আসায় দুই দশক আগের তাদের শাসনের সময়ের কঠোর বিধি-বিধান ফিরতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন দেশটির নাগরিকরা। সুন্নীপন্থী ইসলামি এই গোষ্ঠীর অতীত শাসনের দুঃসহ স্মৃতি স্মরণ করে হাজার হাজার আফগান দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন।


অন্যান্য সংবাদ