রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

এক কোটি মানুষকে করোনার বুস্টার ডোজ দিচ্ছে ৮৫ হাজার কর্মী

মানিকগঞ্জ প্রতিনিধি / ৩০ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। সারাদেশের ১৬ হাজার ৬৫০ টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কোভিড টিকাদানে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। আমরা দেশের জনগণকে আরো ভাল রাখতে চাই। এসময় টিকা গ্রহণকারীদের তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সিভিল সার্জন মো. মোয়াজ্জেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম, সহ সভাপতি এড. আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ