রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

একদিনে কারোনায় কেড়ে নিল আরও ২১৮ প্রাণ

কেএমআর / ৮৯ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৮ জন। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২০ হাজার ৬৮৫ জন এবং শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৭৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। এখন পর্যন্ত ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং নারী ৮৪ জন। এখন পর্যন্ত পুরুষ ১৪ হাজার ৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৬৮২ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ১০০ বছরের ঊর্ধ্বে ২ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৬৭ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪৯ জন এবং বাসায় মারা গেছেন ১৩ জন।


অন্যান্য সংবাদ