রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

একদিনে আরও ১২৩ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক / ৭৬ জন দেখেছেন
আপডেট : October 22, 2021

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে আরও ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি আছেন ১১৬ জন আর বাকি সাত জন ঢাকার বাইরের হাসপাতালে।

শুক্রবার ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়। কন্ট্রোল রুম জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭৮০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৬২৫ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫৫ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ২২ হাজার ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৩৩ জন আর মৃত্যু হয়েছে ১৫ জনের। চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন গত সেপ্টেম্বর মাসে।

এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট সাত হাজার ৮৪১ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে, এর আগের মাসে অর্থাৎ আগস্ট মাসে ভর্তি হয়েছিলেন সাত হাজার ৬৯৮ জন।


অন্যান্য সংবাদ