মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এইচএসসি’র ফরম পূরণের সময় বাড়ল

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

বন্যার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৬ই জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ৭ই জুলাই পর্যন্ত।

করোনা মহামারির কারণে চার মাস পিছিয়ে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী ২২শে আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে সরকার ইতোমধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ৮ই জুন থেকে এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল ২২শে জুন।

এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার ৩৩০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ১ হাজার ৭৭০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈর্বচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।


অন্যান্য সংবাদ