শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঋণের ৫ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 21, 2023

অর্থ সংকটে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন) ঋণের ৫ কোটি ডলার (৫০ মিলিয়ন) পরিশোধ করছে।

গত ১৭ আগস্ট প্রথম কিস্তি পরিশোধ করছে। এর ফলে দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা প্রথম কিস্তি পেয়েছি। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে। পুরো ঋণ এ বছর পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।’

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছরমেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দু’দফা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। পরে আরও ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় দেশটিকে।

ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। সে সুদ নিয়মিত পরিশোধ করছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।


অন্যান্য সংবাদ