রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উপকূলীয় জমির লবণাক্ততা কমিয়ে সবজি চাষ

খুলনা সংবাদদাতা / ৪৭ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

উপকূলীয় এলাকার জমির লবণাক্ততা কমিয়ে সবজি চাষের এক বিশেষ পদ্ধতি বের করেছে খুলনার বটিয়াঘাটার লবণাক্ততা গবেষণা কেন্দ্র। ‘মালচিং পেপার’ নামের এক বিশেষ প্লাস্টিক ব্যবহার করে এই চাষাবাদ চলছে। এর ফলে মাটির লবনাক্ততা কমার পাশাপাশি বাড়ছে উর্বরতা। এই পদ্ধতিতে ফসল উৎপাদন বাড়ায় খুশি কৃষকরাও।

খুলনার উপকূলের মাটিতে লবণাক্ততার পরিমাণ বেশি। এর ফলে উপকূলে সব ধরনের ফসল চাষ করা যায় না। এ সমস্যা সমাধানে ফসল চাষে বিশেষ এক উদ্যোগ নিয়েছে লবণাক্ততা গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক ‘মালচিং পেপার’ ব্যবহার করে সবজি চাষের পদ্ধতি বের করেছে। এর মাধ্যমে লবনাক্ততা কমিয়ে মাটিকে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করা হয়।

গবেষণা কেন্দ্রের কর্মকাতারা জানান, মালচিং পেপার ব্যবহারের ফলে মাটির লবনাক্ততা প্রায় অর্ধেক কমে যায়। এতে সেচ কম লাগে, আগাছাও হয় না। সব মিলিয়ে ফলন ১০-১৫ শতাংশ বাড়ে। তাই এ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

লবণাক্ততা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানালেন, পদ্ধতিটি ব্যবহারে ভালো ফল মিলছে।

এ পদ্ধতি উপকূলীয় জেলাগুলোয় ছড়িয়ে দেয়ার কথাও জানালেন তিনি।


অন্যান্য সংবাদ