সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উন্নয়ন কাজ আগের অবস্থায় ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ৫৭ জন দেখেছেন
আপডেট : November 22, 2021

করোনা ভাইরাস মহামারির আগের স্বাভাবিক অবস্থায় উন্নয়নসহ অন্যান্য সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যোগ দেন।

এজেন্ডার বাইরে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা ছিল কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু কোভিড সংক্রমণের দুই বছর হয়ে গেছে সেজন্য আমাদের একটা প্রটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু অ্যানহ্যান্স কাজ করে আমাদের ব্যাকলক যদি থাকে, ডেভেলপমেন্ট ফেইজটা আগের মতো নিয়ে যেতে হবে। শুধু ডেলেলপমেন্ট না সব ধরনের কাজকর্ম। যাতে আমাদের গ্রোথ রেটসহ সবকিছু কোভিডের আগে যে রকম ছিল সেখানে নিয়ে যেতে পারি।

বিশেষ কোনো খাতে গুরুত্ব দিতে বলা হয়েছে কিনা- এ বিষয়ে তিনি বলেন, সব খাতকেই, যে ভাল করেছে তাকেও বলা হচ্ছে।


অন্যান্য সংবাদ