শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উত্তরায় গার্ডার চাপায় পাঁচজন নিহত

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে মারা যাওয়া পাঁচজনের মরদেহ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, প্রকল্পের জন্য নির্মিত গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় হঠাৎ সেটি ঢাকা থেকে গাজীপুরের দিকে চলন্ত অবস্থায় প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে উদ্ধারকর্মীরা প্রাইভেটকারের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করে ফায়ার সার্ভিস জানিয়েছে, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই শিশু, দুই নারী এবং একজন পুরুষ রয়েছে। এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়।

প্রাইভেটকারের ওপর পড়া ১২০ টন ওজনের গার্ডারটি তাৎক্ষণিকভাবে সরানোর সক্ষমতা ফায়ার সার্ভিসের না থাকায় উদ্ধারকাজে দেরি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। গার্ডারটি সরাতে উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেন কাজ করছে।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ঢাকায় একটি বউভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পরপরই ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরাসহ রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে যান চলাচল কিছুটা স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে উদ্ধারকাজ চালাতে শুরু থেকেই ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাব সদস্যদের তৎপরতা দেখা যায়।


অন্যান্য সংবাদ