বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

উক্তক্ত্যের প্রতিবাদ করায় নবীনগরে শিক্ষকের উপর হামলা

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ২০ জন দেখেছেন
আপডেট : August 27, 2022


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার ছাত্রীদের উক্তক্ত্যের প্রতিবাদ করায় এক শিক্ষকের উপর হামলা চালিয়েছে বখাটেরা । উপজেলার নারায়ণপুর ডি.এস. কামিল (এম.এ) মাদ্রাসার সহকারি শিক্ষক (বিজ্ঞান) মোঃ শামীম রেজার উপর এ হামলা চালানো হয়। গতকাল শুক্রবার ২৬ আগষ্ট  রাতে নিজ বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষককে রাতেই নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়াা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে নারায়নপুর গ্রামের মতি মিয়ার ছেলে বখাটে রাসেল মিয়া(২৮)প্রধান করে চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
সুত্র জানায়,দীর্ঘদিন যাবৎ এলাকার ওই সব বখাটেরা উক্ত মাদ্রাসার ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছে। ওই শিক্ষক বখাটেদেরকে একাধিকবার সর্তক করে আসছিলেন। তাদের এই অপকর্মের বাধাঁ হওয়ায় ওই রাতে বাজার থেকে বাসায় যাওয়ার পথে বখাটেরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে মারাত্মকভাবে আহত করে।
এ ব্যাপারে নারায়ণপুর ডি.এস. কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, বিয়টি নিয়ে আজ শনিবার (২৭/০৮) ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সাদেক মিয়ার সভাপতিত্বে এক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বখাটেদের দ্রুত আইনের আনার দাবী জানানো হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন,বিষয়টি আইনগত ভাবে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।


অন্যান্য সংবাদ