রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদ উপলক্ষ্যে বাসের আগাম টিকেট বিক্রি শুরু ২৪ জুন

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

ঈদুল আজহায় উপলক্ষ্যে আগামী ২৪ জুন থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু করা হবে। ওইদিন ৬ জুলাইয়ের টিকেট বিক্রি করা হবে। সোমবার (২০ জুন) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় এমন সিদ্ধান্ত হয়।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকেট বিক্রি করা হবে।

তিনি জানান, ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে। টিকেট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের যাত্রার আগাম টিকেট কিনতে পারবেন যাত্রীরা।

রাকেশ ঘোষ আরো জানান, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমাণ রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা রয়েছে।


অন্যান্য সংবাদ