রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 22, 2022

রাত ৮টার পরিবর্তে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ থেকে ১০ জুলাই সারাদেশে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বুধবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এতে বলা হয়, আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িকভাবে পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এফবিসিসিআইয়ের সহসভাপতি হাবিবুল্লাহ ডন ও দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বাংলাভিশনকে বিষয়টি নিশ্চিত করেন। তবে ঈদের আগে এই কয়দিন রাত ১১টা পর্যন্ত করা হলো ব্যবসায়ীরা উপকৃত হতো। কারণ সাধারণত দুই ঈদ মৌসুমে ব্যবসায়ীরা বাড়তি বেচা-কিনার সুযোগ পান। সেই সময় দোকান বন্ধ রাখায় ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকের পর গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে।

তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট খোলা রাখার বিষয়ে ব্যবসায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করার পর আজ এই সিদ্ধান্ত এলো।


অন্যান্য সংবাদ