বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদে নাশকতার আশঙ্কা না থাকলেও সতর্ক র‌্যাব

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 9, 2022

এবারের ঈদে নাশকতা বা অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা না থাকলেও দেশজুড়ে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (৯ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এ কথা জানান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল কামরুল হাসান।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

কামরুল হাসান বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে। পর্যাপ্ত ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল থাকবে। পাশাপাশি র‍্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন করা হবে। যেকোনো উদ্ভুত পরিস্থিতির জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া নাশকতা বা হামলা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহসহ অন্যান্য স্থানে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। এছাড়া থাকবে র‍্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ফুট ও মোবাইল পেট্রল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং।

ঢাকা ছাড়াও সব মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দানের চেকপোস্ট স্থাপন করা হবে। গুরুত্বপূর্ণ জেলা শহরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ থাকবে।


অন্যান্য সংবাদ