রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা ঢাকা

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে গেছে অর্ধেকের বেশি মানুষ। যদিও আজ (মঙ্গলবার) থেকে খুলেছে অফিস আদালত। তবে এখনো অধিকাংশ মানুষ রাজধানীতে না ফেরায় আজও ফাঁকা কর্মব্যস্ত রাজধানী। সড়কে নেই আগের মতো যানজট।

আজ (মঙ্গলবার) ঈদের তৃতীয় দিনেও রাজধানীর সড়কগুলো ফাঁকা। সড়কে নেই গণপরিবহন। এই সুযোগে পরিবারের সদস্যদের নিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরতে বের হয়েছেন রাজধানীবাসী। শহরের এমন চিত্রে খুশি শিশুরাও।

রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন ও হাইকোর্ট এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। মাঝে মধ্যে কয়েকটি ব্যক্তিগত ও গণপরিবহন দেখা গেলেও যানজটের কোনো চিহ্ন নেই।

তবে যানযট না থাকলেও গণ-পরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সিএনজি ও রিকশা চালকেরা স্বাভাবিক সময়ের দ্বিগুণ দাম চাচ্ছে। যারা রাজধানীতে ফিরছেন, তারা পরিবহন না থাকায় পড়ছেন বিপাকে।

রাজধানীর গাবতলী, মিরপুর, মতিঝিল ও ধানমন্ডি ঘুরে দেখা গেছে সড়কে গণপরিবহনের সংখ্যা কম। ঈদের ছুটির পরও এখনো সবাই অফিসে যোগ দেননি। তবে সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি রয়েছে। গণপরিবহনেও যাত্রী ছিল কম।

কল্যাণপুর ও গাবতলী বাস কাউন্টারের দেয়া তথ্যমতে, সোমবার বিকেল-সন্ধ্যার দিকে তাদের বেশ কয়েকটি বাস যাত্রীসহ ঢাকায় এসেছে। আজ সকালেও তেমন চাপ নেই। তবে আজ রাত থেকে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বাসের শিডিউল সংখ্যা বাড়বে, কাল সকাল থেকে রাজধানীতে বেশি যাত্রী নামবে।


অন্যান্য সংবাদ