রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে ৬৬ লাখ সিমধারী

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

ঈদুল আযহার ছুটিতে পরিবারের সাথে ঈদ করছে ৮ ও ৯ই জুলাই রাজধানী ঢাকা ছেড়েছেন ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন সিম ব্যবহারকারী। রোববার (১০ই জুলাই) রাতে ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এতথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

চারটি অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, গত শুক্রবার ও শনিবারে রবির মোট ১৫ লাখ ৪৫ হাজার, গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ও টেলিটকের ১ লাখ ৬৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে নেই। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।


অন্যান্য সংবাদ