রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদের আগে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক / ১১৭ জন দেখেছেন
আপডেট : July 12, 2021

আজ (সোমবার) বিকেলে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে চলমান কঠোর লকডাউন শিথিল করতে যাচ্ছে সরকার। এই সময়ে গণপরিবহন চালু হবে। চলবে ট্রেনও।

 

মন্ত্রী বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। সব টিকিট অনলাইনে বিক্রি হবে। মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনের সংখ্যা কম হবে। মঙ্গলবার (১৩ জুলাই) ট্রেনের নাম ও সিডিউল প্রকাশ হতে পারে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একইসঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল।

ঈদে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেওয়া হবে। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস।


অন্যান্য সংবাদ