মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের ছুটি চারদিন

রিপোর্টারের নাম : / ৮২ জন দেখেছেন
আপডেট : June 16, 2022

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আরবী ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ জুলাই চাঁদ দেখা গেলে ১০ জুলাই অর্থাৎ ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হবে।

সে হিসেবে সাপ্তাহিক একদিন আর ঈদের তিনদিন মিলিয়ে এবারের পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের চার দিন ছুটি মিলছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিনদিন সরকারি ছুটি। এর আগের দিন (৮ জুলাই) শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর ফলে চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

গত বছর ঈদুল আজহায় ৯০ লাখ ৮৩ হাজার পশু কোরবানি দেয়া হয়েছে। এর মধ্যে গরু-মহিষ ছিল ৪০ লাখ ৫৩ হাজার ও ছাগল-ভেড়া ছিল ৫০ লাখ ২৮ হাজার। মোট ৪৬ হাজার কোটি টাকার পশু বেচাকেনা হয়েছে।

চলতি বছর করোনা মহামারির মরণ থাবা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, এজন্য ধারণা করা যাচ্ছে, এবারের ঈদুল আজহায় ১ কোটির ওপরে পশু বেচাকেনা হবে। ব্যবসা হবে ৫০ হাজার কোটি টাকার।’

গবাদি পশু বিক্রির সবচেয়ে লাভজনক বাজার বিবেচনা করা হয় ঈদুল আজহার মৌসুমকে। এবার কোরবানির উদ্দেশ্যে হাটে উঠবে ১ কোটি ২১ লাখ পশু। এর মধ্যে গরু-মহিষের সংখ্যা ৪৬ লাখ ১১ হাজার ও ছাগল-ভেড়ার সংখ্যা ৭৫ লাখ ১১ হাজার।

কোরবানির হাট সামনে রেখে ইতোমধ্যে ৪২ লাখ ৪০ হাজার গরু-মহিষ ও ৩৩ লাখ ৪৮ হাজার ছাগল-ভেড়া মোটাতাজাকরণ করা হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।


অন্যান্য সংবাদ