রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ঈদফেরত যাত্রীর চাপ নেই পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে পারাপারে কোনো ধরনের ভোগা‌ন্তি নেই। ফেরিগুলো অনেকটা অলস পড়ে আছে যাত্রী পরিবহণের অপেক্ষায়। আজ বুধবার সকালে ঢাকামুখী যাত্রী‌দের চাপ একেবারেই দেখা যায়নি।

দীর্ঘ সময় যাত্রী ও পরিবহণের পারাপারের জন্য ফেরি ও লঞ্চকে পল্টুন ও টার্মিনালে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। এককথায়, পাটুরিয়া ঘাট এলাকায় কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি র‌য়ে‌ছে ২১টি। এখন যাত্রীর চাপ না থাকায় মাত্র নয়টি ফেরি দিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বর্তমান অবস্থায় এ নয়টি ফেরি পারাপারের জন্য যথেষ্ট বলে জানান এ কর্মকর্তা।


অন্যান্য সংবাদ