বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আগুন

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়নি। তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এছাড়া এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ৯টা ৫৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আজ রাত ৯টা ৫৪ মিনিটে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। রাত ১০টা ৫মিনিটে আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহতের সংবাদও আমাদের কাছে আসেনি।


অন্যান্য সংবাদ