রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইভিএম হ্যাক করা সম্ভব নয়: সিইসি

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 27, 2022

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম হ্যাক করা সম্ভব নয়। ইভিএমে ভোটের অপপ্রয়োগ হবে না এটি নিশ্চিত করার পরেই ব্যবহার করা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। সিইসি বলেন, ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচনের সময় অনূকুল পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি।

আজ বুধবার (২৭শে জুলাই) দুপুরে জাকের পার্টির সাথে সংলাপে এসব কথা বলেন তিনি। এসময় দলটির নেতারা নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা রোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণ ও ই-ভোটিং ব্যবস্থা প্রচলনের দাবি জানান। ইভিএম সম্পূর্ণ নিরাপদ নয় বলেও দাবি করে দলটি।

নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য সৃষ্টি করতে সব দলের উপস্থিতি প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি জানান, ‘গণতন্ত্রকে অস্বীকার করার উপায় নেই, গণতন্ত্রের কারণেই দেশ স্বাধীন হয়েছে। নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণ করতে সব পার্টিরই থাকা দরকার, এতে ভারসাম্য সৃষ্টি হয়।’

সংলাপে জাকের পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব সাহাদাত হোসেন বেশকিছু প্রস্তাব দেন।

এর মধ্যে রয়েছে- নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা, মিথ্যা মামলা কিংবা হয়রানি যাতে না হয় তা নিশ্চিত করা, ই-ভোটিং পদ্ধিত বাস্তবায়ন, ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ঘরে বসে ই-ভোটিং ব্যবস্থা চালু করা।


অন্যান্য সংবাদ