সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইউপি নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক : সিইসি

মাগুরা প্রতিনিধি / ৭৬ জন দেখেছেন
আপডেট : October 21, 2021

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক। এখানে প্রতিহিংসার কোনো সুযোগ নেই। নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, পুলিশ, আনসারসহ নির্বাচনে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি কে এম নূরুল হুদা গত ১৫ অক্টোবর নির্বাচন নিয়ে মাগুরা সদরের জগদল ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংষর্ষে চারজন নিহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুুঃখজনক বলে আখ্যায়িত করেন।

 


অন্যান্য সংবাদ