মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘আ.লীগ হিন্দুদের দল, ভারতের চর এসব ট্যাবলেটে আর কাজ হয় না’

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

আওয়ামী লীগ হিন্দুদের দল, ভারতের চর এসব ট্যাবলেটে এখন অআর কাজ হয়না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা নির্বাচন এলেই এই ট্যাবলেট নিয়ে হাজির হন। কিন্তু এসব ট্যাবলেটে এখন আর কাজ হয় না বলেও জানান মন্ত্রী।

শুক্রবার বিকেলে নগরীর প্রবর্তক মোড়ে রথযাত্রা উপলক্ষ্যে ইসকন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করে, সাপের মতো ছোবল মারার চেষ্টা করে। আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূলে বদ্ধ পরিকর বলেও মন্তব্য করেন তিনি।

রথযাত্রা অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার ডা. রাজীব রঞ্জনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে রথযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


অন্যান্য সংবাদ