রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 2, 2022
আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন। শনিবার (দোসরা জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মুকুল বোস কিডনি জটিলতাসহ হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মৃত্যুকালে মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুকুল বোসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, দলের ২০তম জাতীয় সম্মেলনে দেয়া ক্ষমতায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ২০১৭ সালে মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করেন। এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।


অন্যান্য সংবাদ