রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আহতদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক অগ্নিকাণ্ডের কারণে আহত সকল রোগীদের সব ধরণের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সীতাকুণ্ডের অগ্নিকান্ডে চিকিৎসাধীন রোগীদের সার্বিক চিকিৎসা সেবা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, “শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিকেলে একজন রোগীর নিবিড় চিকিৎসা পরিচর্যাসহ চট্টগ্রামের আলাদা একটি বার্ন ইনস্টিটিউটেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।”

তিনি বলেন, “বার্ন ইনস্টিটিউট ছাড়াও সংশ্লিষ্ট এলাকায় অন্যান্য জেনারেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্সদের ২৪ ঘন্টা ডিউটি নিশ্চিত করা হয়েছে। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহত রোগীদের চিকিৎসা সেবা সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে বিশেষ চিকিৎসক টিম চট্টগ্রামে পাঠানো হয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি দেখাশোনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। আমরা সবখান থেকে সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সঠিক চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকায় সরকারি হাসপাতালগুলি সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রয়েছে।”

পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী মিরপুরের মাজার রোডের মাতৃসদন হাসপাতালে উপস্থিত হয়ে দেশের ৫টি সরকারি হাসপাতালের পরিচালকদের নিকট ৫টি উন্নতমানের অ্যাম্বুলেন্স গাড়ি তুলে দেন।


অন্যান্য সংবাদ