রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : August 17, 2021

মহামারি করোনাকালে পবিত্র আশুরা উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে সরকার। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী শুক্রবার (২০ আগস্ট) দেশে পবিত্র আশুরা পালিত হবে। শিয়া সম্প্রদায় পুরান ঢাকার হোসেনিদালান থেকে আশুরার দিন (১০ মহররম) ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে।

কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকে।

তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা (১০ মহররম) ফেরাউনের হাত থেকে নবী মুসা (আ.) ও তার অনুসারীদের মুক্তি পাওয়ার ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা আশুরার দিন এবং আগে বা পরে একদিন রোজা রাখেন।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্টের জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।

তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেথ করা হয়।

 


অন্যান্য সংবাদ