শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব- সিইসি

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চেয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এছাড়া দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন হলে সহিংসতা নিয়ন্ত্রণ সম্ভব বলে মত দলটির। নির্বাচন কমিশনের সাথে সংলাপে এসব কথা বলেন জাতীয় পার্টির নেতারা। এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। আজ রোববার (৩১শে জুলাই) শেষ দিনে দুটি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এরমধ্যে জাতীয় পার্টির সাথে দুপুরে মতবিনিময় করেছে কমিশন।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো ও দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচনের দাবী জানায় জাতীয় পার্টি।

এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়। নির্বাচনের মাঠ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হলে ভারসাম্য তৈরি হয় বলেও মন্তব্য করেন সিইসি।

সিইসি রাজনৈতিক দাবীগুলো রাজনৈতিক ভাবে সমাধানের পরামর্শ দেন।


অন্যান্য সংবাদ