রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আরও ৬ কোটি ডোজ টিকা আনা হবে চীন থেকে

নিজস্ব প্রতিবেদক / ৬৫ জন দেখেছেন
আপডেট : August 7, 2021

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকেই সিনোফার্মের আরও ৬ কোটি ডোজ টিকা আসবে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের দেড় কোটি ডোজ টিকার চুক্তি করা আছে। এরমধ্যে চীন টিকা পাঠানো শুরুও করেছে। বাংলাদেশ চীন থেকে আরও ৬ কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি করবে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এসব টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই ২ কোটি করে মোট ৪ কোটি টিকা আসবে। পাশাপাশি কোভ্যাক্স ফ্যাসিলিটির টিকা সরবরাহও বজায় থাকবে।’

তিনি বলেন, ‘টিকা আমরা গ্রামে নিয়ে যেতে চাচ্ছি। শহরের লোকেরা টিকা মোটামুটি পেয়েছে। গ্রামের বয়স্ক লোক সেভাবে টিকা গ্রহণ করেননি। তাদের মধ্যে অনীহাও ছিল। আমরা সেই জন্য টিকা তাদের কাছে নিয়ে যাচ্ছি। ঢাকা শহরে যে ৭৫ শতাংশ রোগী আছে তাদের বেশির ভাগই গ্রাম থেকে আসা এবং ৯০ শতাংশই টিকাবিহীন।’

এর আগে বিএসএমএমইউ’র ১ হাজার শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

 


অন্যান্য সংবাদ