শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আমি আওয়ামী লীগে ছিলাম আছি থাকব : সোহেল তাজ

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকব।

জাতীয় শোক দিবসে আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনীতিতে ফিরছেন কি না এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ আরও বলেন, ‘আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা শহীদ তাজউদ্দীন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকব। বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয় যখন ডাকবেন আমাকে তখনই পাবেন।’

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রতি বঙ্গবন্ধুর যে অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ তৈরি করতে হব। কারণ একটা দেশের উন্নতি, ভবিষ্যৎ সেই দেশের জনগণ তৈরি করে। আমি মনে করি, আমাদের সেই সোনার মানুষ, ভালো মানুষ তৈরি করতে এখনই উদ্যোগ নিতে হবে। শোকাহত এই দিনে আমাদের সবারই শপথ নেওয়া উচিত, নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা।’


অন্যান্য সংবাদ