বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

আমাদের কষ্ট লাগবের চেষ্টা করতে হবে : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : August 22, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারির প্রভাবে বিশ্বের অর্থনীতি একটা হুমকির মুখে পড়েছিল। কিন্তু করোনা মহামারি শেষ না হতেই শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ফলে পণ্য দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় দেশের মানুষের কষ্ট হচ্ছে। আমাদের সেই কষ্ট লাগবের চেষ্টা করতে হবে।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সোমবার (২২ আগস্ট) তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধের কারণে বিশ্বে বড় বড় দেশগুলো সংকটের মধ্যে পড়েছে। সেখানে আমাদের অবস্থা আরও করুণ। তারপরও আমাদের যে সীমিত সম্পদ আছে তাই দিয়ে আমরা জনগণের সেবা করে যাব।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি একটা কাজ করেছি যেটা পৃথিবীতে বিরল, যেটা হয়ত আর কেউ করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান হওয়ার পর থেকে যখন তিনি ভাষা আন্দোলন শুরু করে। তখন থেকেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে রিপোর্ট লেখা শুরু করে। সেই রিপোর্টগুলো আমাদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কাছে ছিল। সেগুলো আমি সংগ্রহ করি, সেখানে প্রায় ৪৫ হাজার পেপারর্স ছিল। সেগুলোর আমরা পাঠ উদ্ধার করি এবং প্রকাশ করার সিদ্ধান্ত নেই। ২০ বছর ধরে কাজ করে ইতোমধ্যে ১১ খণ্ড বের করা হয়েছে। আরও তিন খণ্ড বের হবে। Secret Documents of Intelligence Branch on Father of The Nation, Bangladesh: Bangabandhu Sheikh Mujibur Rahman এটাতে যদি চোখ বুলানো যায় তাহলে বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে।

এ সময় নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশটা আমাদের এই চিন্তা চেতনা যদি নিজের অন্তরে ধারণ করা যায়, এদেশের মাটি ও মানুষ আমাদের। সুতরাং তাদের কল্যাণেই আমাদের কাজ করতে হবে। তাহলেই আমাদের এ দেশ এগিয়ে যাবে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।


অন্যান্য সংবাদ