রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

 আবারও পিছিয়ে যাচ্ছে  এসএসসি পরীক্ষা!

সালেহ উদ্দিন / ২৪ জন দেখেছেন
আপডেট : July 3, 2022

আবারও পিছিয়ে যাচ্ছে এস এস সি পরীক্ষা।  বন্যা পরিস্থিতির খুব বেশি উন্নতি না হওয়ায় জুলাই মাসেও এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান তপন কুমার সরকার। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি জানান, আমরা পরীক্ষাটি আগস্ট মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।জানা যায়, রোববার (৩ জুলাই) আন্ত:বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ প্রসঙ্গে প্রফেসর তপন কুমার সরকার বলেন, সিলেট অঞ্চলের যে অবস্থা, সেখানে এখনও শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা আয়োজনের জন্য উপযুক্ত নয়। সেই কারণে এখনই কোনো তারিখ আমরা বলতে পারছি না। তবে ঈদের পর এসএসসি ও সমমান পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানান তিনি।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে।

এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসার কথা ছিলো।

জানা যায়, এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।


অন্যান্য সংবাদ