রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আফগানিস্তানে বন্যায় মৃত্যু ৪ শতাধিক

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

ভূমিকম্পের পর এবার আকস্মিক বন্যায় আফগানিস্তানে চারশ’ জনের বেশি প্রাণহানি হয়েছে। ৩৪টি প্রদেশের ১৮টিতেই দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এরমধ্যে কুন্দুজের শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নানগারহার প্রদেশে টানা বৃষ্টিপাত হচ্ছে। বন্যায় যারা ঘর হারিয়েছেন তাদের সরিয়ে নিয়ে বসবাসের জন্য তাবুর ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার। দেশটির যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে সেগুলো হলো- নানগারহার, কুনার, নুরিস্তান, লাঘমান, পাঞ্জশীর, পারওয়ান, কাবুল, কাপসিয়া, মাইদান, ওয়ারদাক, বামিয়ান, গজনি, লাগোর, সামাঙ্গান, সার–ই–পুল, তাখার, পাকতিয়া, খোস্ত, দাইকুন্দিসহ সালাঙ এলাকা। বিগত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলেই এই বন্যা দেখা দিয়েছে।

আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতে, বন্যার ফলে ওই সব এলাকার মানুষের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জানিয়েছেন, ‘আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বন্যায় যারা ঘর হারিয়েছেন তাদের সরিয়ে নিয়ে বসবাসের জন্য তাবুর ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে, দেশটিতে গত মঙ্গলবার দিবাগত রাতে ৬ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫শ’ জনেরও বেশি।


অন্যান্য সংবাদ