মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আফগানিস্তানে খাদ্য সহায়তা পাঠালো বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৫ই জুলাই) উল্লেখযোগ্য পরিমাণে শুকনো খাবার (বিস্কুট, নুডলস, গুঁড়ো দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ সামগ্রী আফগানিস্তান সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বিমান বাহিনীর একটি সি১৩০ কার্গো উড়োজাহাজে দেশটির মানুষের জন্য এই সহায়তা পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে এই মানবিক সহায়তা দক্ষিণ এশিয়া ও এই অঞ্চলের মানুষের সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

গত ২২শে জুন ভোরে ঘুমিয়ে থাকা আফগান নাগরিকদের ওপর আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার প্রবল ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শক্তিশালী ভূমিকম্পটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতিকা প্রদেশ। সেখানে মারা গেছেন প্রায় এক হাজার মানুষ, আহত হয়েছেন অন্তত দেড় হাজার। ধ্বংস হয়ে গেছে তিন হাজারের বেশি ঘরবাড়ি।

ভূমিকম্পের পর অসহায় অবস্থার সৃষ্টি হয় আফগানিস্তানে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সহায়তাও চেয়েছে তালেবান সরকার।


অন্যান্য সংবাদ