রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী

সুনামগঞ্জ সংবাদদাতা / ২৫ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় ইঞ্জিন বিকল হয়ে একটি নৌযানে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ (রোববার) সকাল ৮টায় দীর্ঘ ১০ ঘণ্টা পর সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। এরপর ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জনসহ সর্বমোট ৩১ জন শিক্ষার্থীকে স্পিডবোটে করে সুনামগঞ্জের ছাতকে নেওয়া হয়। সেখান থেকে তাদেরকে সিলেট ক্যান্টনমেন্ট নিয়ে রাখা হবে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটকে পড়া শিক্ষার্থীদের সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে কপোতাক্ষ-অনির্বাণ ট্যুরিস্ট বোটে করে সিলেটের উদ্দেশে পাঠানো হয়েছিল। তবে রাত সাড়ে আটটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে নৌযানটি অচল হয়ে পড়ে।

নৌযানে থাকা একজন শিক্ষার্থী মুঠোফোনে জানান, ‘আমাদের নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল বোটটি। রাত সাড়ে আটটার দিকে দোয়ারাবাজার এলাকায় এসে সেটি থেমে যায়। এই সময়ের মধ্যে একটি দুর্ঘটনাও ঘটে। নৌযানের দুটি ইঞ্জিন ইতিমধ্যে বিকল হয়ে পড়ে। চারদিকে শুধু পানি আর পানি।’

দ্রুত উদ্ধার করতে প্রশাসানের সাহায্য কামনা করেন শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করলে দ্রুত উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী।


অন্যান্য সংবাদ