সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আজ শনাক্তের হার আরও কমে ২.৮৮ শতাংশ, মৃত্যু ২১

নিজস্ব প্রতিবেদক / ৮৩ জন দেখেছেন
আপডেট : October 6, 2021

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে একই সময়ে ২৪ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৭০৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ১২ জন নারী।

একই সময়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৮ জন করে করোনায় মারা গেছেন। এ ছাড়া, খুলনা বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ২৩ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ২ দশমিক ৭২ শতাংশ।

গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমতে শুরু করেছে। ৩০ সেপ্টেম্বর থেকে দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার কমতে শুরু করেছিল। সে সময় করোনা শনাক্তের গড় হার ছিল ১৫ শতাংশ। এরপরের সপ্তাহগুলোতে শনাক্ত কমে গড়ে ১২ শতাংশ হয়।

গত বছর অক্টোবরেও শনাক্তের হার গড়ে ১২ এর কাছাকাছি ছিল। দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ১ হাজার ৩৩৬ জন। চলতি বছর অক্টোবরের প্রথম ৬ দিনে শনাক্তের হার গড়ে ৩ শতাংশ। অন্যদিকে, দৈনিক আক্রান্তের হার গড়ে ৭০৭ জন।

করোনা শনাক্তের পাশাপাশি সেপ্টেম্বর মাসের শুরু থেকে মৃত্যুও কমতে শুরু করেছে। গত আগস্ট মাস জুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ এর বেশি ছিল। ২৮ আগস্ট থেকে মৃত্যুর সংখ্যা ১০০ এর নিচে নেমেছে।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।


অন্যান্য সংবাদ