রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আজ ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১১৯ জন দেখেছেন
আপডেট : August 4, 2021

করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত এ বিধি-নিষেধ ৫ আগস্ট থেকে বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। বিধি নিষেধের নিয়মানুযায়ী, গত ২৫ জুলাই থেকে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু দিনের সংখ্যা কমানো হয়েছে। সেই কারণে বুধবার (৪ আগস্ট) সব ব্যাংক বন্ধ থাকবে।

ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো বুধবার বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একই কারণে চলতি মাসের প্রথম দিন গত রোববার (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।

গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।

আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) ফের সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। ব্যাংকের আনুষাঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বুধবার (২৮ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।

সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।


অন্যান্য সংবাদ