সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আজ নয় বুধবার আসছে ফাইজারের ১০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক / ৫৭ জন দেখেছেন
আপডেট : August 30, 2021

যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ডোজ ফাইজার-এর টিকা বুধবার দেশে আসছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে টিকার চালান নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টিকা গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আল রবার্ট মিলার উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে।’ এর অংশ হিসেবে আজ (৩০ আগস্ট) ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। পর্যায়ক্রমে আরও ৫০ লাখ ডোজ ফাইজার-এর টিকা সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজার-এর এক লাখ ৬২০ ডোজ টিকা পায় বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়।


অন্যান্য সংবাদ