রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আজও শিমুলিয়ায়-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : August 4, 2021

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনকে উপেক্ষা করে শিমুলিয়ায়-বাংলাবাজার নৌরুট দিয়ে প্রতিদিনের মতো আজো রাজধানী ঢাকায় ছুটছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার কর্মজীবী মানুষ।

তবে ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে মাস্ক ব্যাবহার, স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানার কোনো আগ্রহই চোখে পরেনি। এছাড়া, কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে।

বুধবার (৪ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তে দক্ষিণবঙ্গের মানুষের উপচে পড়া ভিড়। আজও স্বাভাবিকের চাইতে অনেক বেশি যাত্রী ছিল ঘাটে। এছাড়া পণ্যবাহীসহ ব্যক্তিগত গাড়ি ছিল চোখে পড়ার মতো। কঠোর বিধিনিষেধও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার থামছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যাবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ জানান, শিমুলিয়া ঘাটে সকাল থেকেই বাংলাবাজার থেকে আসা ঢাকামুখী যাত্রীদের উপচেপরা ভিড় রয়েছে। এ নৌরুটে ভোর থেকে যাত্রী ও যানবাহন পারাপারে ১৭টি ফেরির মধ্যে ৪টি রো রো, ৬টি কেটাইপসহ ১০টি ফেরি চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পণ‌্যবাহী যানবাহন ও ব্যাক্তিগত গাড়িসহ প্রায় ২ শতাধিক গাড়ি রয়েছে পারের অপেক্ষায়।

তিনি আরও জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে যাত্রী ও যানবাহনের চাপ খুব বেশি। বাংলাবাজার ঘাট থেকে আগত প্রতিটি ফেরিতেই চাপ রয়েছে। পোশাক কারখানা খুলেছে, তাই যাত্রীদের উপস্থিতি বেশি।

 


অন্যান্য সংবাদ